মধ্যপ্রাচ্যের ৬ দেশ · এখন চালু
ফ্যামিলি ভিজিট ভিসা প্রসেসিং
গন্তব্য: সৌদি আরব
প্রবাসে থাকা স্বামী, বাবা বা সন্তানের কাছে পরিবারকে নিতে—কাগজ যাচাই, সত্যায়ন, আবেদন আর টিকেট, এক জায়গায়।
- ৬দেশ
- ৫–৭দিনে ফাইল
- ঢাকানিজস্ব অফিস
দেশভিত্তিক তথ্য
কোন দেশে পরিবার নিতে কী লাগে
দেশের পতাকায় চাপ দিন—কারা যেতে পারবেন, স্পনসরের শর্ত আর খরচের হিসাব সঙ্গে সঙ্গে দেখুন।
সৌদি আরব ফ্যামিলি ভিজিট ভিসা
Saudi Arabia family visit visa from Bangladesh- কারা যেতে পারবেন
- স্ত্রী, সন্তান ও বাবা-মা
- স্পনসরের শর্ত
- সৌদিতে বৈধ ইকামাধারী; মোফা থেকে আমন্ত্রণপত্র (ভিসা রেফারেন্স)
- থাকার মেয়াদ
- ভিসায় লেখা মেয়াদ অনুযায়ী
- কোথায় আবেদন
- ঢাকার তাশীর সেন্টারে ফিঙ্গার (অ্যাপয়েন্টমেন্টে)
আমন্ত্রণপত্রের নাম হুবহু পাসপোর্টের মতো হতে হবে—বাড়তি নাম থাকলে ফাইল আটকে যায়।
আপনার ফাইল হিসাব করুন
সৌদি আরব ফ্যামিলি ভিসা নিয়ে আমাদের আপডেট
তথ্য যাচাই: নভেম্বর ২০২৬ · দেশের নিয়ম যেকোনো সময় বদলাতে পারে
কুয়েত ফ্যামিলি ভিজিট ভিসা
Kuwait family visit visa from Bangladesh- কারা যেতে পারবেন
- স্ত্রী, সন্তান, বাবা-মা ও অন্যান্য নিকটাত্মীয়
- স্পনসরের শর্ত
- বৈধ সিভিল আইডিধারী; ২০২৫ থেকে বেতনের ন্যূনতম শর্ত তুলে দেওয়া হয়েছে
- থাকার মেয়াদ
- সাধারণত ১ মাস
- কোথায় আবেদন
- স্পনসর কুয়েত ভিসা প্ল্যাটফর্মে অনলাইনে আবেদন করেন
মেয়াদ শেষের আগেই ফিরতে হয়—ফেরার টিকেট আগে থেকে নিশ্চিত রাখুন।
আপনার ফাইল হিসাব করুন
কুয়েত ফ্যামিলি ভিসা নিয়ে আমাদের আপডেট
তথ্য যাচাই: নভেম্বর ২০২৬ · দেশের নিয়ম যেকোনো সময় বদলাতে পারে
কাতার ফ্যামিলি ভিজিট ভিসা
Qatar family visit visa from Bangladesh- কারা যেতে পারবেন
- স্ত্রী, সন্তান, বাবা-মা; বিবাহিত স্পনসর হলে শ্বশুর-শাশুড়ি ও ভাই-বোন
- স্পনসরের শর্ত
- মাসিক বেতন অন্তত ৫,০০০ কাতারি রিয়াল ও শ্রমিক পেশা নয়
- থাকার মেয়াদ
- ১ মাস, বাড়িয়ে মোট ৩ মাস পর্যন্ত
- কোথায় আবেদন
- স্পনসর মেট্রাশ অ্যাপ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ভিস সেন্টারে আবেদন করেন
পুরো থাকার সময়ের জন্য কাতারের স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক।
আপনার ফাইল হিসাব করুন
কাতার ফ্যামিলি ভিসা নিয়ে আমাদের আপডেট
তথ্য যাচাই: নভেম্বর ২০২৬ · দেশের নিয়ম যেকোনো সময় বদলাতে পারে
সংযুক্ত আরব আমিরাত ফ্যামিলি ভিজিট ভিসা
UAE family visit visa from Bangladesh- কারা যেতে পারবেন
- বাবা-মা, স্ত্রী ও সন্তান; ভাই-বোনসহ অন্য আত্মীয়ও
- স্পনসরের শর্ত
- বাবা-মা, স্ত্রী ও সন্তানের জন্য মাসিক ৪,০০০ দিরহাম; অন্য আত্মীয়ের জন্য ৮,০০০ দিরহাম
- থাকার মেয়াদ
- ৩০, ৬০ বা ৯০ দিন
- কোথায় আবেদন
- স্পনসর জিডিআরএফএ/আইসিপি-র অনলাইন সেবায় আবেদন করেন
ভিসা দেওয়া আমিরাত কর্তৃপক্ষের সিদ্ধান্ত—শর্ত প্রযোজ্য।
আপনার ফাইল হিসাব করুন
সংযুক্ত আরব আমিরাত ফ্যামিলি ভিসা নিয়ে আমাদের আপডেট
তথ্য যাচাই: নভেম্বর ২০২৬ · দেশের নিয়ম যেকোনো সময় বদলাতে পারে
ওমান ফ্যামিলি ভিজিট ভিসা
Oman family visit visa from Bangladesh- কারা যেতে পারবেন
- স্ত্রী, সন্তান ও বাবা-মা
- স্পনসরের শর্ত
- বৈধ রেসিডেন্ট কার্ডধারী; পেশা ও বেতনের শর্ত ভিসার ধরন অনুযায়ী
- থাকার মেয়াদ
- ভিসার ধরন অনুযায়ী
- কোথায় আবেদন
- স্পনসর রয়্যাল ওমান পুলিশের ই-ভিসা পোর্টালে আবেদন করেন
স্পনসরের কার্ড ও পেশা দেখে যোগ্যতা নির্ধারণ হয়—শর্ত প্রযোজ্য।
আপনার ফাইল হিসাব করুন
ওমান ফ্যামিলি ভিসা নিয়ে আমাদের আপডেট
তথ্য যাচাই: নভেম্বর ২০২৬ · দেশের নিয়ম যেকোনো সময় বদলাতে পারে
বাহরাইন ফ্যামিলি ভিজিট ভিসা
Bahrain family visit visa from Bangladesh- কারা যেতে পারবেন
- বাহরাইনে থাকা প্রবাসীর পরিবারের সদস্য
- স্পনসরের শর্ত
- গ্যারান্টরের মাসিক বেতন অন্তত ২৫০ বাহরাইনি দিনার (বেতন সনদসহ)
- থাকার মেয়াদ
- ভিসার ধরন অনুযায়ী (একবার বা একাধিকবার প্রবেশ)
- কোথায় আবেদন
- গ্যারান্টর এনপিআরএ-র ই-ভিসা বা সেবাকেন্দ্রে আবেদন করেন; প্রায় ৩ কর্মদিবস
ভিসা ইস্যুর ৩ মাসের মধ্যে ব্যবহার করতে হয়; ভিজিট ভিসায় কাজ করা নিষেধ।
আপনার ফাইল হিসাব করুন
বাহরাইন ফ্যামিলি ভিসা নিয়ে আমাদের আপডেট
তথ্য যাচাই: নভেম্বর ২০২৬ · দেশের নিয়ম যেকোনো সময় বদলাতে পারে
খরচ এক নজরে
ফ্যামিলি ভিজিট ভিসায় কত টাকা লাগে
জনপ্রতি দূতাবাস/সরকারি ফি ও স্পনসরের বেতনের শর্ত। ফি যেকোনো সময় বদলাতে পারে—জমার দিনে আবার নিশ্চিত করুন।
| দেশ | সরকারি ফি (জনপ্রতি) | স্পনসরের বেতন |
|---|---|---|
| সৌদি আরব | ১৫,৪৩৬.২০ টাকা (তাশীর রেগুলার; ইনস্যুরেন্স আলাদা) | বৈধ ইকামা ও মোফা আমন্ত্রণপত্র |
| কুয়েত | স্পনসরের অনলাইন আবেদনে নির্ধারিত | বেতনের শর্ত নেই |
| কাতার | ২০০ রিয়াল (১ মাস; বিমা আলাদা) | অন্তত ৫,০০০ রিয়াল |
| সংযুক্ত আরব আমিরাত | ২০০ দিরহাম (৩০ দিন, দুবাই) | ৪,০০০ দিরহাম (অন্য আত্মীয়ে ৮,০০০) |
| ওমান | স্পনসরের অনলাইন আবেদনে নির্ধারিত | ভিসার ধরন অনুযায়ী |
| বাহরাইন | ৪০ দিনার | অন্তত ২৫০ দিনার |
সৌদি ফ্যামিলি ভিসায় নামের ভুল থাকলে কী করবেন—বিস্তারিত পড়ুন
কীভাবে হয়
সব দেশের জন্য একই পরিষ্কার পদ্ধতি
বেশিরভাগ ফাইল আটকে যায় নামের অমিলে—কাবিননামা, জন্ম সনদ, পাসপোর্ট আর আমন্ত্রণপত্রে। তাই আমরা আগে কাগজ মিলিয়ে দেখি, তারপর জমা।
যে কাগজ প্রস্তুত রাখবেন
- যাত্রীর পাসপোর্ট—অন্তত ৬ মাস মেয়াদ
- স্পনসরের পাসপোর্ট ও রেসিডেন্ট আইডির কপি
- স্ত্রীর জন্য কাবিননামা, সন্তানের জন্য জন্ম সনদ
- বাবা-মায়ের জন্য স্পনসরের সঙ্গে সম্পর্কের প্রমাণ
- দেশভেদে বেতনের প্রমাণ, বিমা ও ফেরার টিকেট
চার ধাপে ভিসা
- কাগজ যাচাইপাসপোর্ট, কাবিন/জন্ম সনদ ও স্পনসরের কাগজের নাম মিলিয়ে দেখি
- সত্যায়ন ও অনুবাদই-অ্যাপোস্টিল, প্রয়োজনে কাজীর অনুমোদন ও অনুবাদ
- আবেদন ও জমাস্পনসরের অনলাইন আবেদন বা তাশীরে ফিঙ্গার
- ভিসা ও টিকেটভিসার তথ্য মিলিয়ে তারপর ফ্লাইট
কেন ইয়াওমু
প্রিমিয়াম সেবা মানে—স্বচ্ছতা আর দায়িত্ব
কাগজ দেখে কাজ সম্ভব কি না আগে বলি—তারপর খরচ।
প্রতিটি দেশের বর্তমান শর্ত মিলিয়ে ফাইল তৈরি করি।
সত্যায়ন, আবেদন আর টিকেট—একই টিম।
মাদানী এভিনিউ, ভাটারা, ঢাকা-১২১২ · ট্রেড লাইসেন্স TRAD/DNCC/005465/2026
প্রশ্নোত্তর
ফ্যামিলি ভিজিট ভিসা নিয়ে যা সবাই জানতে চান
কোন কোন দেশে ফ্যামিলি ভিজিট ভিসার কাজ করেন?
সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন—মধ্যপ্রাচ্যের এই ছয় দেশে প্রবাসী স্পনসরের মাধ্যমে পরিবারের ভিজিট ভিসার কাজ করি।
সৌদি ফ্যামিলি ভিজিট ভিসায় তাশীরের ফি কত?
রেগুলার ক্যাটাগরিতে জনপ্রতি মোট ১৫,৪৩৬.২০ টাকা—ভিসা ফি ১০,৩৫৫.৫২, আবেদন ফি ১,৩৫৯.১৬, সেবা ফি ৩,২৩৬.১০ ও ভ্যাট ৪৮৫.৪২। লাউঞ্জ নিলে মোট ১৭,২৯৬.৯৫ টাকা। ইনস্যুরেন্স আলাদা (৫ অক্টোবর ২০২৬-এ যাচাই)।
অন্য দেশের সরকারি ফি কত?
কাতারে ইস্যু ফি জনপ্রতি ২০০ রিয়াল (১ মাস), আমিরাতে ৩০ দিনের ভিসা ২০০ দিরহাম (দুবাই) এবং বাহরাইনে সব মিলিয়ে ৪০ দিনার। কুয়েত ও ওমানে ফি স্পনসরের অনলাইন আবেদনে নির্ধারিত হয়।
কাবিননামা বা জন্ম সনদে নামের ভুল থাকলে কী করব?
আবেদনের আগেই ঠিক করুন। কাবিনে ভুল থাকলে কাজী সাহেবের কাছ থেকে সংশোধিত কপি, আর অন্য ক্ষেত্রে নামের ভুলের হলফনামা লাগতে পারে। আমরা আগে মিলিয়ে বলে দিই।
কাতার বা আমিরাতে বেতনের শর্ত কত?
কাতারে স্পনসরের মাসিক বেতন অন্তত ৫,০০০ রিয়াল ও শ্রমিক পেশা নয়। আমিরাতে বাবা-মা, স্ত্রী ও সন্তানের জন্য ৪,০০০ দিরহাম, অন্য আত্মীয়ের জন্য ৮,০০০ দিরহাম।
ভিসা হওয়ার নিশ্চয়তা আছে?
না। ভিসা দেওয়া ও সিদ্ধান্তের সময় সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ ঠিক করেন। আমরা ফাইল সঠিকভাবে তৈরি করতে সাহায্য করি।
ফ্যামিলি ভিজিট ভিসা
আপনার ফাইল নিয়ে কথা বলুন
কে যাবেন, কবে যাবেন আর কোন কাগজ হাতে আছে জানান। কী লাগবে, কত খরচ আর কত সময়—কাজ শুরুর আগেই লিখে জানাব। ব্যক্তিগত কাগজ পাঠানোর আগে আমাদের সঙ্গে কথা বলে নিন।
