YAWMU · CUSTOMER INFORMATIONগ্রাহকের তথ্য

Privacy & enquiry informationআপনার তথ্য কীভাবে ব্যবহার করি

How information is used on yawmu.com. Updated 24 October 2026.এই সাইটে আপনার তথ্যের ব্যবহার সম্পর্কে জানুন। আপডেট: ২৪ অক্টোবর ২০২৬।

Who operates this websiteএই সাইটটি কার

Yawmu Bangladesh Limited · Holding 13, Haji Mansion, Madani Avenue, Vatara, Dhaka-1212.

When you send an enquiryফরমে আপনার কথা জানালে

The enquiry form asks for your name, email, phone number, service and message. Destination and travel dates are optional. These details are emailed to our team and stored in our WordPress enquiry records using Contact Form 7 and Flamingo, so the team can respond and follow up. Technical submission records can include the submission time, source page, IP address and browser information.ফরমে নাম, ইমেইল, ফোন, কোন সেবা চান ও আপনার বার্তা নেওয়া হয়। গন্তব্য ও তারিখ চাইলে দিতে পারেন। আপনার সঙ্গে কথা বলা ও কাজের খোঁজ রাখার জন্য তথ্য আমাদের ইমেইলে আসে এবং WordPress-এ Contact Form 7 ও Flamingo দিয়ে রাখা হয়। পাঠানোর সময়, কোন পেজ থেকে পাঠিয়েছেন, আইপি ঠিকানা ও ব্রাউজারের তথ্যও রেকর্ডে থাকতে পারে।

Please share your travel plans first. Do not enter passport scans, passwords, bank credentials or payment-card details into the enquiry message. Ask our team which documents are necessary and how to provide them.প্রথমে কী কাজ দরকার, জানান। এই ফরমে পাসপোর্টের স্ক্যান, পাসওয়ার্ড, ব্যাংকে লগইন করার তথ্য বা কার্ডের তথ্য দেবেন না। কী কাগজ লাগবে ও কীভাবে দেবেন, আগে আমাদের সঙ্গে কথা বলুন।

Visitor statistics and language choiceদর্শক গণনা ও ভাষা বেছে নেওয়া

WP Statistics records website visits for internal traffic statistics. Its IP anonymisation and hashing settings are enabled. The language switch stores your English or Bangla preference in your browser’s local storage. Clearing website data in your browser removes this preference.কতজন সাইট দেখছেন, তা গুনতে WP Statistics ব্যবহার করি। এতে আইপি ঠিকানা সরাসরি না রেখে আড়াল করা ও হ্যাশ করার সেটিং চালু আছে। আপনি বাংলা না ইংরেজি বেছে নিলেন, তা আপনার ব্রাউজারে রাখা হয়। ব্রাউজার থেকে সাইটের তথ্য মুছলে ভাষার এই পছন্দও মুছে যায়।

We also use Google Analytics and Google Tag Manager to understand which pages are useful, Microsoft Clarity to see anonymised recordings and heatmaps of how visitors scroll and click so we can fix confusing parts of the site, and the Meta (Facebook) Pixel to measure visits and contact clicks from our Facebook and Instagram ads. Clarity masks text typed into forms, and we do not sell your data. You can block these tools with your browser’s privacy or ad-blocking settings.কোন পাতা মানুষের কাজে লাগছে তা বুঝতে আমরা Google Analytics ও Google Tag Manager ব্যবহার করি। সাইটের কোথায় ভিজিটরদের অসুবিধা হচ্ছে তা ঠিক করতে Microsoft Clarity দিয়ে নাম-পরিচয়হীনভাবে স্ক্রল ও ক্লিকের রেকর্ডিং ও হিটম্যাপ দেখি। ফেসবুক ও ইনস্টাগ্রাম বিজ্ঞাপন থেকে আসা ভিজিট ও যোগাযোগের ক্লিক মাপতে Meta (Facebook) Pixel ব্যবহার করি। ফরমে আপনি যা লেখেন Clarity তা ঢেকে রাখে, আর আমরা আপনার তথ্য বিক্রি করি না। চাইলে ব্রাউজারের প্রাইভেসি বা অ্যাড-ব্লক সেটিং দিয়ে এগুলো বন্ধ রাখতে পারেন।

Links and external servicesঅন্য সাইট ও অ্যাপের লিংক

WhatsApp, imo, Facebook, Instagram and linked official resources are external services. When you open them or contact us through them, their own privacy terms apply. Website hosting and email providers also process the technical data needed to operate these services.হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক, ইনস্টাগ্রাম ও অফিসিয়াল তথ্যের লিংক খুললে আপনি অন্য সেবায় যাবেন। সেখানে তাদের তথ্য ব্যবহারের নিয়ম চলবে। সাইট চালানো ও ইমেইল পাঠানোর জন্য হোস্টিং ও ইমেইল প্রতিষ্ঠানও প্রয়োজনীয় কারিগরি তথ্য ব্যবহার করে।

How long we keep enquiriesআপনার তথ্য কত দিন রাখি

We keep ordinary enquiry records for 12 months after the enquiry is closed. We then review the records and delete personal information that is no longer needed. Booking, payment, accounting and legal records may need to be kept separately for applicable obligations or unresolved matters.সাধারণ অনুসন্ধানের কাজ শেষ হওয়ার পর আপনার যোগাযোগের তথ্য ও বার্তা ১২ মাস রাখি। এরপর তথ্যগুলো দেখে যেগুলো আর দরকার নেই, সেগুলো মুছে ফেলি। বুকিং, পেমেন্ট, হিসাব বা আইনগত কারণে দরকারি কাগজপত্র এবং অমীমাংসিত বিষয়ের তথ্য আলাদাভাবে বেশি সময় রাখতে হতে পারে।

Who can access stored enquiriesকারা আপনার বার্তা দেখতে পারেন

Enquiries stored through Flamingo are available to authorised Yawmu staff and website administrators who need them to respond, follow up or maintain the website. Hosting and email providers process information as needed to operate those services. Enquiry records are not a public customer directory.Flamingo-তে রাখা বার্তা প্রয়োজন অনুযায়ী ইয়াওমুর দায়িত্বপ্রাপ্ত কর্মী ও ওয়েবসাইট পরিচালকেরা দেখতে পারেন—উত্তর দেওয়া, কাজের খোঁজ রাখা ও সাইট চালানোর জন্য। হোস্টিং ও ইমেইল প্রতিষ্ঠানও সেবা চালাতে প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে। গ্রাহকের এই তথ্য সবার দেখার জন্য প্রকাশ করা হয় না।

Questions about your informationআপনার তথ্য নিয়ে জানতে চাইলে

For questions about the information held in an enquiry, retention, correction or removal, contact info@yawmu.com. Include the email address used for your enquiry and its reference if available. Our team may need to verify your identity before handling a request.আপনার পাঠানো তথ্য কী রাখা আছে, কত দিন থাকবে, ঠিক করতে বা মুছতে চাইলে info@yawmu.com-এ লিখুন। যে ইমেইল দিয়ে ফরম পাঠিয়েছেন ও রেফারেন্স নম্বর থাকলে জানান। ব্যবস্থা নেওয়ার আগে আমরা আপনার পরিচয় মিলিয়ে নিতে পারি।

Contact us about privacyআপনার তথ্য নিয়ে কথা বলুন